বন্দর (যুগের চিন্তা ২৪) : ১৫ পিছ ইয়াবাসহ ৭টি মাদক মামলার আসামী ওসমান (২০)কে গ্রপ্তার করেছে বন্দর থানা পুলিশ। ধৃতকে মাদক মামলায় বুধবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে গত মঙ্গলবার বিকেলে বন্দর থানার সোনাকান্দা হ্যাভেন কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে ইয়াবাসহ গ্রপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ওসমান সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার আল ইসলাম মিয়ার ছেলে।


