Logo
Logo
×

নগরের বাইরে

ইয়াছিন মিয়াকে মহানগর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের শুভেচ্ছা

Icon

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ০৮:৩১ পিএম

ইয়াছিন মিয়াকে মহানগর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের শুভেচ্ছা
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইয়াছিন মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় তাঁর কার্যলায়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  


বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির যুগ্ম সম্পাদক খালিদ বিন সাঈদ ও আইন কলেজ বিষয়ক সম্পাদক নিলয় পারভেজ রুবেলের উপস্থিতিতে নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মোহাব্বত আলী তপু (বাবু), সাধারণ সম্পাদক মো. মাসুদ রানাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


মো. ইয়াছিন মিয়া নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেতৃবৃন্দকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে তাদের সাফল্য কামনা করেন। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সভাপতি এডভোকেট মো. নাজিম ও সাধারণ সম্পাদক এডভোকেট নোমান হোসাইন তালুকদার এ কমিটির অনুমোদন দেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন