রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে ২০০ গ্রাম গাঁজাসহ জহির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটককরা হয়। আটক জহির হোসেন দক্ষিণ যাত্রাবাড়ি এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, জহির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। বুধবার সকালে অভিযান পরিচালনা করে তারাব পৌরসভার নোয়াপাড়া খেয়াঘাট এলাকায় গাঁজা বিক্রির সময় ২০০গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক জহির হোসেন বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মাহমুদুল হাসান।


