Logo
Logo
×

নগরের বাইরে

নাহিদা বারিকের জন্মদিনে ফতুল্লা থানা আ’লীগের শুভেচ্ছা

Icon

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ০৫:৪৩ পিএম

নাহিদা বারিকের জন্মদিনে ফতুল্লা থানা আ’লীগের শুভেচ্ছা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বুধবার (২৯ জানুয়ারি  দুপুরে সদর উপজেলার ইউএনও'র কার্যালয়ে এ শুভেচ্ছা জানান তারা।

 

জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল এবং সাধারণ সস্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর নেতৃত্বে উপজেলায় ছুটে আসেন নেতা-কর্মীরা। এসময় তারা ইউএনও নাহিদা বারিকের সাথে কুশল বিনিময় করেন।


এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জের সার্ভেয়ার মঈন উদ্দিন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন