Logo
Logo
×

নগরের বাইরে

আকিজ মটরসের মেলা নিয়ে সংবাদ সম্মেলন

Icon

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১০:২৭ পিএম

আকিজ মটরসের মেলা নিয়ে সংবাদ সম্মেলন
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : ফতুল্লার শিবুমার্কেট লামাপাড়া এলাকায় সপ্তাহব্যাপী মটরগাড়ি মেলা নিয়ে সংবাদ সম্মেলন করেছে আকিজ মটরস। 

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন মেলার আয়োজকরা। 

আকিজ মটরস এর মানব সম্পদ ও প্রশাসনের বিভাগীয় প্রধান মো.সাঈদ হাসান সংবাদ সম্মেলনে জানান, ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি লামাপাড়ায় আকিজ মটরস এর মটর গাড়ির মেলা চলবে। আকিজ মটরস এ রয়েছে ৮টি পিলার। ১ টন থেকে ৫০ টন পর্যন্ত ছোট, মাঝারি এবং বড় সকল ধরণের গাড়ি আমদানি করে আকিজ মটরস। এছাড়া ইলেকট্রনিক মটর সাইকেল আমদানি ও বিক্রয় করে তারা। নারায়ণগঞ্জের মেলায় ৪০টি গাড়ি ডিসপ্লে করেছেন তারা। নারায়ণগঞ্জের এই মেলার পর পর্যায়ক্রমে সাভার, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদীসহ ঢাকার ১০০ কি.মি এর মধ্যে আরো ৭/৮টি মেলা আয়োজন করবেন তারা।

সংবাদ সম্মেলনে আকিজ মটরস এর ঢাকা নর্থ এন্ড সাউথ জোনের এরিয়া ম্যানেজার সোহেল রানা, স্থানীয় প্রতিনিধি মাজহার আলী হিমু উপস্থিত ছিলেন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন