পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০৯:৫৭ পিএম
যুগের চিন্তা ২৪ : সিদ্ধিরগঞ্জের পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধন, বার্ষিক মিলাদ ও পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, স্থায়ী দাতা সদস্য গণ যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে স্কুল প্রঙ্গনে এ বিদায় ও মিলাদ অনুষ্ঠিত হয়।
পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পরিকল্পনা মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ নাছিম আহামেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ শিক্ষক সদস্য আব্দুর রশিদ, ফুলনাহার বেগম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য রোকেয়া বেগম, অভিভাবক সদস্য ওমর ফারুক, ফারুক হোসেন চানু, নূর হোসেন, শরিফুল ইসলাম জুয়েল, দাতা সদস্য আলহাজ্ব এমরাজ হোসেন প্রধান ও সিরাজুল ইসলাম শেরআলী প্রমূখ।
এসময় সভাপতির বক্তব্যে মোহাম্মদ নাছিম আহামেদ বলেন আমি চাই তোমরা যেন ভালো মানুষ হও। ভালো মানুষ হয়ে বাবা-মা, শিক্ষকদের মুখ উজ্জল করবে। একই সাথে দেশের কল্যাণে নিজেদের উজার করবে।


