বন্দরে গার্লস স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০৯:২৯ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল ১০টায় স্কুল এন্ড কলেজ এর আয়োজন করা হয়।
বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে গর্ভনিং বডির সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমানের সভাপতিত্বেতে বার্ষিক মিলাদ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।
বর্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আফিফা খান, বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ক,ম নূরুল আমিন, বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য ইশরাত জাহান খান স্মৃতি, অভিভাবক প্রতিনিধি মাজহারুল আলম পাভেল খান, হাজী আনোয়ার হোসেন, শাহজালাল শিকদার, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি মাহবুল হাসান ও শুকচাঁদ সরকার প্রমুখ।


