বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ভ্রাম্যমান আদালত মাদক ব্যবসায়ী আমির হোসেন (৩৫)কে ১ বছরের কারাদন্ড প্রদান করেছে। সোমবার (২৭ জানুয়ারী) বিকেলে ভ্রাম্রমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট আফিফা খান ভ্রাম্রমান আদালতের মাধ্যমে এ কারাদন্ড প্রদান করে। কারাদন্ডপ্রাপ্ত আসামী আমির হোসেন বন্দর উপজেলার আলীনগরস্থ মৃত আকবর আলী মিয়ার ছেলে।
জানা গেছে, মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ ইন্সপেক্টর সৈয়দ মিজানুর রহমানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান কালে পুলিশ ৫০ গ্রাম গাঁজাসহ একই এলাকার চিহিৃত মাদক ব্রবসায়ী আমির হোসেনকে গ্রেপ্তার করে। পরে ইনর্চাজ মিজানুর রহমান উপজেলা সহকারি (ভূমি) কমিশনারকে অবগত করে।
এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিফা খান দ্রুত ঘটনাস্থলে এসে ধৃত মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালিতের মাধ্যমে ১ বছরের কারাদন্ড প্রদান করেন। পরে পুলিশ কারাদন্ডপ্রাপ্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করে।


