বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানার এএসআই দেওয়ান মোহাম্মদ তৌফিককে গত ডিসেম্বর মাসের ওয়ারেন্ট নিষ্পত্তি করণে সফলতার সাথে দায়িত্ব পালন করায় ঢাকা রেঞ্জের সেরা এএসআই নির্বাচিত করা হয়েছে।
গত রবিবার সকালে ঢাকা রেঞ্জ পুলিশ কার্যালয়ে ‘অপরাধ দমন বিষয়ক’ মাসিক সভায় ঢাকা রেঞ্জের সেরা ওয়ারেন্ট নিষ্পত্তিকারী এএসআই হিসেবে তাকে সেরা অফিসার নির্বাচিত করা হয়।
সভায় ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম,পিপিএম সফলতার সাথে দায়িত্ব পালন করে পুলিশের ভাবমুর্তি উজ্জল করায় পুরস্কার স্বরুপ দেওয়ান তৈফিকের হাতে সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র ও উপহার তুলে দেন।
এ সময় বন্দর থানার এএসআই দেওয়ান মোহাম্মদ তৈফিক সাংবাদিকদের তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। দেশ সেবায় নিজেকে উৎস্বর্গ করতে আমি সর্বসময় প্রস্তুত। আমি এ সম্মাণনা পেয়ে অভিভূত হয়ে দেশ সেবায় আরো এগিয়ে যেতে চাই।


