বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা পুলিশ পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ৩টি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ও চিহিৃত মাদক ব্যবসায়ী ইসলাম (৩৮)কে গ্রেপ্তার করেছে। ধৃতকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত রোববার রাতে বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইসলাম ওই এলাকার তৈয়ব আলী মিয়ার ছেলে ।


