Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে রাজস্ব ফাঁকির অভিযোগে দলিল লিখক বরখাস্ত  

Icon

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১০:০৯ পিএম

সোনারগাঁয়ে রাজস্ব ফাঁকির অভিযোগে দলিল লিখক বরখাস্ত  
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার সাব রেজিষ্ট্রি অফিসে জমি রেজিষ্ট্রেশনে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে জমির দলিল করার অভিযোগে দলিল লিখক মো. সেলিমকে সাময়িক বরখান্ত করেছে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার। গত ২৩ জানুয়ারী এক আদেশে ওই দলিল লিখককে বরখান্ত করা হয়। পাশাপাশি ওই দলিল লিখককে সাব রেজিষ্টার কার্যালয়ে আসতে মানা করা হয়। 


এছাড়াও ফাঁকি দেওয়ার রাজস্ব আদায়ের জন্য বৈদ্যেরবাজার সাব রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্ব ফাঁকির বিষয়ে বৈদ্যেরবাজার সাব রেজিষ্টারকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। বৈদ্যেরবাজার সাব রেজিস্ট্রার রাজস্ব ফাঁকির বিষয়ে তদন্ত করে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন।

 

প্রতিবেদন দাখিলের পর গত ২৩ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হক ওই দলিল লিখককে সাময়িক বরখাস্ত ও ফাঁকি দেওয়ার রাজস্ব আদায় করে জেলা রেজিষ্টার কার্যালয়কে অবগত করার জন্য বলা হয়।  দলিল লিখককে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা রেজিষ্টার মো. জিয়াউল হক। 

 

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর লাউয়াদী মৌজায় প্রতি শতাংশ নাল জমির মূল্য ৩ লাখ ৩৩ হাজার তিন শত ৩৩ টাকা বাজার মূল্য নির্ধারণ করে সরকার। গত ২৪ এপ্রিল ২০১৬ সালে ৫৪৭২ নং দলিল মূলে দলিল গ্রহিতা সাহাপুর গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী তাছলিমা আক্তার ও দাতা হিসেবে নানাখি গ্রামের সুরুজ মিয়া, মো. জায়েদ আলী ও রত্না বিবি সাব কাবলায় ওই মৌজায় ৪৮ শতাংশ নাল জমি ৬ লাখ টাকা মূল্যের ভিটি দেখিয়ে দলিল লিখক ১০৮ নং সনদধারী মো. সেলিম তৎকালীন বৈদ্যোরবাজার সাব রেজিস্ট্রার আবু তাহের মো. মোস্তফার যোগসাজসে দলিল সৃজন করে।

 

যাহার সরকারী নির্ধারিত নাল জমির বাজার মূল্য এক কোটি উনষাট লক্ষ নিরানব্বই হাজার নয়শত চুরাশি টাকা। এ দলিলে ১৫ লক্ষ টাকার অধিক মূল্যের রাজস্ব ও স্ট্যাম্প ফাঁকি দেওয়া হয়েছে। 

 

এঘটনায় দূর্নীতি দমন কমিশন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রারের কাছে শিবলী মতিন নামের এক ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রারের কার্যালয় থেকে একটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য বৈদ্যেরবাজার সাব রেজিস্ট্রারের কাছে চিঠি দেওয়া হয়।

 

বৈদ্যেরবাজার সাব রেজিস্ট্রার রাজস্ব ফাঁকির বিষয়ে তদন্ত করে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন দাখিলের পর গত ২৩ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা রেজিষ্টার মো. জিয়াউল হক ওই দলিল লিখককে সাময়িক বরখাস্ত ও ফাঁকি দেওয়ার রাজস্ব আদায় করার নির্দেশ দেওয়া হয়। 

 

বৈদ্যোরবাজার সাব রেজিস্ট্রার আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ২০১৬ সালের একটি দলিলে রাজস্ব ফাঁকির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদন দাখিলের পর অভিযুক্ত দলিল লিখককে সাময়িক বরখান্ত করা হয়েছে।

 

পাশাপাশি ফাঁকি দেওয়ার রাজস্ব আদায়ের জন্য চিঠি দেওয়া হয়েছে। রেজিস্ট্রার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। 
নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হক জানান, বৈদ্যোরবাজার সাব রেজিস্ট্রি অফিসের রাজস্ব ফাঁকির গঠিত তদন্ত প্রতিবেদনে রাজস্ব ফাঁকির অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে অভিযুক্ত দলিল লিখককে সাময়িক বরখান্ত করা হয়েছে। রাজস্ব ফাঁকি দেওয়া টাকা সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন