ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি এ.কে.এম ইব্রাহীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কো-অপ্ট সদস্য এম.এ মান্নান, অভিভাবক সদস্য কাজী মোঃ মুসলিম, নুর উন নবী, রেহেনা বেগম, দাতা সদস্য মোঃ বিল্লাল হোসেন, সাবেক অভিভাবক সদস্য মোঃ বাদশা মিয়া, মোঃ শফিকুল ইসলাম সেলিম, শিক্ষক প্রতিনিধি মাহাবুবুর রহমান কামাল, মোঃ আসাদ উল্লাহ, সিনিয়র শিক্ষক ভিকারুনেছা, বিজয় কুমার সাহা, সেকান্দার আলীসহ সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।


