মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ১০:৪৫ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি সুলতান মুহাম্মদ গিয়াস উদ্দিন টুলুর সভাপতিত্বে রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়া ।
প্রধান শিক্ষক সাইদুর রহমান, কমিটির সাবেক সভাপতি মোস্তফা কামাল, ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম, সেচ্ছা সেবক লীগের থানা সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, দাতা সদস্য খবির উদ্দিন, হুমায়ুন কবির, ফরহাদ হোসেন, আবু বক্কর , জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, মো: আলী, নুরুল ইসলাম, ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের সফলতার জন্য দোয়া করা হয় ।


