Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে পার্লার কর্মী ধর্ষণ, অভিযুক্ত আটক

Icon

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৯:২৬ পিএম

বন্দরে পার্লার কর্মী ধর্ষণ, অভিযুক্ত আটক
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে জুট ব্যবসায়ী মনির হোসেন (৩০) এক পার্লার কর্মীকে ধর্ষণ  করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বন্দর থানায় ধর্ষন আইনে মামলা দায়ের করেন ধর্ষিতা। পুলিশ মামলার সূত্র ধরে অভিযুক্ত মনির হোসেন (৩০)কে আটক করেছে।

 

গত শনিবার (২৫ জানুয়ারী) রাতে একরামপুর ইস্পাহানী এলাকা থেকে ওই জুট ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন একরামপুর ইস্পাহানী এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে। 


জানা গেছে, ধর্ষিতার স্বামীর মাধ্যমে জুট ব্যবসায়ী মনির হোসেনের সাথে তার পরিচয় হয়। গত ৪ জানুয়ারী রাতে পার্লার কর্মী হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ইস্পাহানী ঘাটে  মনির হোসেনের সাথে দেখা হয়। পরে মনির হোসেন নদী পার করে দেওয়ার কথা বলে তাকে ভাড়াকৃত নৌকায় উঠায়। ওই সময় মনির হোসেন নৌকায় মধ্যে কুপ্রস্তাব দেয়। 


এতে সে রাজি না হওয়ায় অজ্ঞাত নামা নৌকা চালকের সহায়তায় পার্লার কর্মীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূবর্ক ধর্ষন করে। পরে ধর্ষিতা ওই রাতেই ইস্পাহানী এলাকায় মনির হোসেন মিয়ার জুটের গুডাউনে নিয়ে একই এলাকার আরাফাত আকনের সহযোগিতায় পুনরায় ধর্ষন করে। 


এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, মামলা দায়েরের সাথে সাথে আমরা ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে ধর্ষন মামলায় সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছি। সে সাথে ভিকটিমকে ডাক্তারি পরিক্ষা শেষে একই দিনে ২২ ধারায় আদালতে প্রেরণ করা হয়।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন