Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে বাউবি’র ২য় দিনের এসএসসি পরীক্ষা সম্পন্ন

Icon

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৮:৪০ পিএম

সোনারগাঁয়ে বাউবি’র ২য় দিনের এসএসসি পরীক্ষা সম্পন্ন
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ের চলমান বাউবি প্রোগ্রামের ২য় দিনের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) থেকে চলমান বাউবি প্রোগ্রামের পরীক্ষা শুরু হয়েছে। 


শনিবার ২য় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রোগ্রাম সোনারগাঁয়ের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক জানান, এবার এ কেন্দ্রে মোট ২১৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছেন। তিনি বলেন, সম্পূর্ণ নকল মুক্ত শান্তিপূর্ণ ভাবে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে সার্বক্ষনিক মনিটরিং করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অডিট অফিসার সঞ্জয় কুমার পাল ও সোনারগাঁয়ের উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা।    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন