Logo
Logo
×

নগরের বাইরে

সড়ক পরিবহন মালিক সমিতি পঞ্চবটি শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১০:৫৬ পিএম

সড়ক পরিবহন মালিক সমিতি পঞ্চবটি শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আটো টেম্পু, অটোরিক্সা ও সিএনজি সড়ক পরিবহন মালিক সমিতি  (রেজি: নং- ৩৬৩৯) পঞ্চবটি শাখা নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) সন্ধায় ফতুল্লাস্থ পঞ্চবটি মোড়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। 


পঞ্চবটি শাখা কমিটির সভাপতি মোঃ শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: ছগিরের পরিচালনায় পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আটো টেম্পু, অটোরিক্সা ও সিএনজি সড়ক পরিবহন মালিক সমিতি  (রেজি: নং- ৩৬৩৯) পঞ্চবটি শাখার উপদেষ্টা মো: লিয়াকত হোসেন বেপারী, মাহমুদুল হক অপু, মো: জাফর খন্দকার, আব্দুল আলী, কমিটির কার্যকরী সভাপতি মো: আমিনুল ইসলাম রানা, সহ সভঅপতি মো: জসিমউদ্দিন, মো: লিটন, যুগ্ম সম্পাদক মো: আল আমিন, কোষাদক্ষ মো: শামীম, সহ কোষাদক্ষ মো: সফর আলী, সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মো: মিঠুন, দপ্তর সম্পাদক মো: আপন ইসলাম রফিক, প্রচার সম্পাদক মো: ফারুক, সহ প্রচার সম্পাদক মো: ইমন সহ সংগঠনের নেতৃবৃন্দ। 


পরিচিতি সভায় সংগঠনের সফলতা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে  উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন