শহর প্রতিনিধি : নাসিক ১৮ নং ওয়ার্ডের তেলারাম মোড় এলাকায় সোলেমান (২০) ও আজিজুল (১৮) নামের দুই মাদকসেবীকে আটক করে সদর থানা পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে তোলারাম মোড় এলাকার মফিজ মিয়ার বাড়ির সামনের চায়ের দোকান থেকে দুই মাদব সেবীকে স্থানীয় জনতা আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন।
আটককৃত মাকসেবী সোলেমান চাঁদপুর জেলার হাইমচর (বর্তমানে) ফারাজিকান্দা এলাকার মিজান দৌকিদারের ছেলে এবং আজিজুল পটুয়াখালি জেলার কলাপাড়া (বর্তমানে) তোলারাম মোড় এলাকার মাসুম বয়াতির ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) নুরুজ্জামান জানান, শনিবার দুপুরের দিকে স্থানীয় দুই মাদকসেবী গাঁজা সেবনকালে স্থানীয় এলাকাবাসি হাতে না হাতে তাদরকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন। দীর্ঘদিন যাবত তারা মাদক সেবন করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


