Logo
Logo
×

নগরের বাইরে

নয়নের জন্য মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ে দোয়া

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৯:৩৫ পিএম

নয়নের জন্য মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ে দোয়া
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুসলিমনগর কে.এম উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা আলহাজ্ব এম. সাইফ উল্লাহ বাদলের বড় ছেলে মোসাব্বির আলম নয়নের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠান বিদ্যালয়ের অডিটোরিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

 

উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ইব্রাহীম, কো-অপ্ট সদস্য এম.এ মান্নান, অভিভাবক সদস্য কাজী মোঃ মুসলিম, নুর উন নবী, মোঃ জহিরুল ইসলাম, রেহেনা বেগম, দাতা সদস্য বিল্লাল হোসেন, শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান কামাল, জাহানারা বেগম, শিক্ষক ভিকারুন্নেছা, বিজয় কুমার সাহা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন