Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে, দম্পতির মৃত্যু

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৬:৪৬ পিএম

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে, দম্পতির মৃত্যু
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পরে ধ্রুব কান্ত সাহা ও তার স্ত্রী অজন্তা সাহা নিহত হয়। এ ঘটনায় মৃত ধ্রুব কান্ত সাহার মেয়ে স্বর্নালী সাহা গুরুতর আহত হয়। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, শুক্রবার রাতে ধ্রুব কান্ত সাহা তার ব্যক্তিগত প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩২-০৯২৫) যোগে তার স্ত্রী অজন্তা সাহা ও মেয়ে স্বর্নালী সাহাকে নিয়ে নরসিংদী থেকে তার নিজ বাসভবন বসুন্ধরায় যাচ্ছিলেন। 

 

এশিয়ান হাইওয়ে সড়কযোগে বসুন্ধরার বাসায় যাওয়ার পথে কালাদী এলাকায় পৌছালে বিপরীদ দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে খাদে পরে যায়। ঘটনাস্থলেই ধ্রুব কান্ত সাহা ও তার স্ত্রী অজন্তা সাহা মারা যায়।

 

মেয়ে স্বর্নালী সাহা গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ ও  দূর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে। শনিবার সকালে নিহতের ছেলে শুভ কান্ত সাহা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন