Logo
Logo
×

নগরের বাইরে

ই হক কোচিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৬:৪২ পিএম

ই হক কোচিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : ই হক কোচিং সেন্টার সিদ্ধিরগঞ্জ শাখার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভান্ডারীপুলস্থ ই হক কোচিং সেন্টারে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


ই হক কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাদুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতি। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আল-আমিন মিলন, মোমেন মুক্তি, সাইফুল বীন হামিদ, ই হক কোচিং সেন্টারের পরিচালক মেহেদী হাসান, হাসিবুর রহমান হিমেল ও আবেক প্রমূখ। 


এসময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মতিউর রহমান মতি বলেন সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। ভালোভাবে লেখা পড়া করে মানুষের মত মানুষ হতে হবে। মা-বাবাকে সম্মান করতে হতে। দেশ সেবায় সবাই কে কাজ করতে হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন