Logo
Logo
×

নগরের বাইরে

সাইফউল্লাহ বাদলের বাড়িতে শামীম ওসমান

Icon

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৮:০৫ পিএম

সাইফউল্লাহ বাদলের বাড়িতে শামীম ওসমান
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল পুত্রের মৃত্যুর শোকে যখন শোকার্ত তখন শান্তনা দিতে বাড়িতে ছুটে গিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান।

 

এসময় তিনি সাইফউল্লাহ বাদলসহ শোকার্ত পরিবারের খোঁজখবর নেন এবং মরহুম নয়নের মেয়ের খোজখবর নেন।  শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে ফতুল্লার কাশীপুরস্থ গোয়ালবন্দস্থ আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের বাড়িতে আসেন এমপি শামীম ওসমান।


 
এদিকে শামীম ওসমান সাইফউল্লাহ বাদলের বাড়িতে দীর্ঘ সময় অবস্থান করে পুত্র হারানো বাবাকে শান্তনা দিয়ে বলেন, এতো অল্প বয়সে নয়ন চলে যাবে আমরা কখনো বিশ্বাস করতে পারছি না। নয়নের মৃত্যুর সংবাদটি দেশের বাহিরে থেকে সংবাদ পেয়েছি। তখন নয়নের আত্মার মাগফিরাত কামনা ছাড়া অন্য কোন সুযোগ ছিলো না। দুর থেকে নয়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছি।


 
সাইফউল্লাহ বাদলকে শান্তনা দেয়ার জন্য শামীম ওসমানের সাথে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সদর থানা যুবলীগের সভাপতি সালেহ আহমেদ খোকন, গোগনগর ইউনিয়ন পরিষদের সদস্য নুর হোসেন সওদাগর প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন