নয়নের মাগফিরাত কামনায় মাসদাইর যুব কল্যাণ সংঘের দোয়া
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৭:৩৭ পিএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের বড় ছেলে মোছাব্বীর আলম নয়নের আত্মার মাগফিরাত কামনায় মাসদাইর যুব কল্যাণ সংঘের উদ্যোগে শোক সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) বাদ আসর মাসদাইর বাড়ৈইভোগ এলাকায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভা ও দোয়া অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ রবিউল ইসলাম রানার সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, বৃহত্তর মাসদাইর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য মীর জাকারিয়া জাকির, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য রোজিনা আক্তার, ফতুল্লা থানা আওয়ামী তাঁতী লীগের আহব্বায়ক মোঃ শহিদুল্লাহ খোকন, যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান, মাসদাইর যুব কল্যাণ সংঘের উপদেষ্টা মোঃ জামাল, মোঃ তোফাজ্জল সর্দার প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন মাসদাইর যুব কল্যাণ সংঘে সহ সভাপতি মোঃ বিল্লাল, মোঃ রিজোয়ান রাজু, মোঃ সাইদুর রহমান, মোঃ আব্দুর রহমান রিগ্যান, মোঃ জহিরুল ইসলাম মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মোঃ আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, শ্রী বিশ্বজিৎ মন্ডল, ত্রান সম্পাদক শ্রী সবুজ মন্ডল, প্রচার সম্পাদক মোঃ রায়হান, মোঃ রবিন, বাদশা, জুম্মান, হৃদয় তপু মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


