Logo
Logo
×

নগরের বাইরে

গ্রীন ইউনিভার্সিটির ‘রিয়েল এস্টেট সেলস এ্যান্ড মার্কেটিং’ওয়ার্কশপ

Icon

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৬:০১ পিএম

গ্রীন ইউনিভার্সিটির ‘রিয়েল এস্টেট সেলস এ্যান্ড মার্কেটিং’ওয়ার্কশপ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে দিনব্যাপী ‘রিয়েল এস্টেট সেলস্ এ্যান্ড মার্কেটিং’ শীর্ষক ওয়ার্কশপ ও আলোচনা সভার আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটির অব বাংলাদেশ। 

 

শুক্রবার সকাল থেকে দিনব্যাপী পূর্বাচল উপশহরে গ্রীন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়। এতে বিভিন্ন কোম্পানীর তিন শতাধিক সেল্স এক্সিকিউটিভরা অংশ নেন। ওয়ার্কশপে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইউবিএটি উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। 

 

এসময় বক্তারা বলেন, রাজধানীতে আবাসন খাতের চাহিদা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে রিয়েল এস্টেট কোম্পানির সংখ্যা। তারা বলেন, রাজধানীর জীবনযাত্রার মানে নগরায়নের নেতিবাচক প্রভাব পড়ায় মানুষ অনেক ক্ষেত্রেই নিকটস্থ আবাসন প্রকল্পের দিকে ঝুঁকছে। 

 

উচ্চবিত্তের পাশাপাশি নিম্নবিত্তরাও এসব প্রকল্পে প্লট-ফ্ল্যাট কিনছে। সবাই মাথা খোঁজার ঠাঁই চায় এবং এটা প্রয়োজন। আর এ কারণেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আবাসন সেক্টরটি এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অর্থনীতিতে আয়ের বড় একটি অংশ রিয়েল এস্টেট থেকে আসছে। এ সময় তিনি এস্টেট কোম্পানীগুলোকে শহরের পাশাপাশি গ্রামেও বিনিয়োগ করার আহ্বান জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন