Logo
Logo
×

নগরের বাইরে

যারা অস্থির প্রকৃতির তারা কিছু করতে পারে না : সেন্টু

Icon

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১১:৩২ পিএম

যারা অস্থির প্রকৃতির তারা কিছু করতে পারে না : সেন্টু
Swapno

যুগের চিন্তা ২৪ : ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু দেলপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা’র দাখিল ও আলিম পরীক্ষার শিক্ষার্থীদের উদেশ্যে বলেন, এই মাদ্রাসার শিক্ষক মন্ডলীরা তাদের আলো দিয়ে তোমাদের আলোকিত করেছে। 


তাদের বক্তব্য গুলো কথা গুলো মনে রাখতে হবে। মা-বাবর দোয়া নিয়ে আল্লাহকে স্মরণ করে পরীক্ষা দিতে যাবে। মাথা গরম করবে না অস্থিরতা দেখাবে না। মনে রাখবে যারা অস্থির প্রকৃতির লোক তারা জীবনে কিছু করতে পারে না। কথায় আছনে না রেগে গেলেন তো হেরে গেলেন, মানি মাথা গরম হয়ে গেলো তো সব শেষ। 


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে দেলপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা'র দাখিল ও আলিম পরীক্ষার্থী (২০২০) এবং অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


তিনি শিক্ষার্থীদের উদেশ্যে আরও বলেন, তোমরা সারা বছর যা পড়াশোনা করেছ পরীক্ষার আগে সেগুলোই বার বার রিভিশন দাও, পরীক্ষার একদিন দুইদিন আগে বেশি পড়তে মাথা গরম করার দরকার নেই। মনে করবে আমি যা পড়েছি তাই যথেষ্ট। পরীক্ষার হলে প্রশ্নটা হাতে পেয়ে ঠান্ডা মাথায় ভালো করে পড়ে নিবে তারপর যে তুমি বেশি পার সেটা আগে দিবে। 


উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা গভর্ণিং বডি'র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সুরুজ মিয়া’র সভাপতিত্বে ও মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ মোঃ হাবিবুর রহমান এর উপস্থাপনায় উপস্থিত ছিলেন, মাদ্রাসা গভর্ণিং বডি'র সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তফা হোসেন চৌধুরী, মাদ্রাসা গভর্ণিং বডির সদস্য ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মমিন মাদবর, মাদ্রাসা গভর্ণিং বডির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম,  দেলপাড়া লিটল জিনিয়াস স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও মাদ্রাসা গভর্ণিং বডির সদস্য মোঃ মোজাম্মেল হোসেন, মাদ্রাসা'র অধ্যক্ষ ও সদস্য সচিব মাওঃ এ কে এম সাইফুল্লাহ, মাদ্রাসা গভর্ণিং বডি'র সাবেক সদস্য মোঃ নেছার উদ্দিন খান সহ মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন