Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে স্মার্ট কার্ড নিয়ে হট্টোগোল : বৃদ্ধা আহত

Icon

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১১:২০ পিএম

রূপগঞ্জে স্মার্ট কার্ড নিয়ে হট্টোগোল : বৃদ্ধা আহত
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে র্স্মাট কার্ড বিরতণকালে কার্ড হোল্ডারদের মধ্যে হট্টোগোলের ঘটনা ঘটেছে। এ সময়  ষাটোর্ধ্ব এক বৃদ্ধা আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুর ১২টায় উপজেলার গোলাকান্দাইল মজিবুর রহমান ভূইয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে এ ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাকান্দাইল ইউনিয়ন ১নং ওয়ার্ডের প্রায় ৫ হাজার স্মার্ট কার্ড হোল্ডারদের মধ্যে কার্ড বিরতণ শুরু হয়। এসময় সিরিয়াল লেখা নিয়ে কার্ড হোল্ডারদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে কালী এলাকার ৬০বছরের এক বৃদ্ধা জ্ঞান হারিয়ে ফেলে। 
এসময় স্বজনরা তাকে উদ্ধার করে মাথায় পানি দিলে জ্ঞান ফিরে আসে। হট্টোগোলের সময় মানুষের ভীড়ে দায়িত্বে থাকা পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রে আনতে ব্যর্থ হয়। 


পরে ভুলতা ফাঁড়ির ইনচার্জ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন