বন্দর (যুগের চিন্তা ২৪) : মহানগর যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেনের ছোট ভাই আইয়ুব হোসেন (৩৮) আর নেই। ইন্নালিল্লাহী....... রাজিউন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল ৬ টায় ঢাকা আগাঁরগাওস্থ একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাযা বাদ আসর সোনাকান্দা কিল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর সোনাকান্দা কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। মহানগর যুবদল নেতা সানোয়ার হোসেনের ছোট ভাই আইয়ুব হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর থানা যুবদলের সভাপতি মোঃ আমির হোসেন ও সাধারন সম্পাদক আহাম্মদ আলী।


