Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড পুরস্কার বিতরণ 

Icon

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৯:৪৩ পিএম

বন্দরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড পুরস্কার বিতরণ 
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে বন্দর উপজেলা অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। 

 

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ, বন্দর উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কমিশনার আফিফা খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নূরুল আমিন, মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ ইন্সপেক্টর সৈয়দ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ডিসি জসিম উদ্দিন বিজ্ঞান মেলায় অংশ গ্রহনরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন