Logo
Logo
×

নগরের বাইরে

আইভীর নির্দেশে বন্দরে ত্রিবেনী খাল খনন শুরু

Icon

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৯:১৭ পিএম

আইভীর নির্দেশে বন্দরে ত্রিবেনী খাল খনন শুরু
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : নাসিক মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর নির্দেশে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বন্দর ফায়ার ঘাট থেকে ত্রিবেনী ব্রীজ পর্যন্ত খাল সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে খনন শুরু হয়েছে।  বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল ১১টায় বন্দর ফায়ার ঘাট থেকে ভেকু দিয়ে খান খনন প্রক্রিয়া কাজের উদ্বোধন করা হয়।


খাল খনন উদ্বোধণকালে কাউন্সিলর হান্নান সরকার বলেন, মেয়র মহদয়ের নির্দেশে প্রতিটি ওয়ার্ডকে সুন্দর নগরী উপহার দিতে আমরা কাজ করে যাচ্ছি। শীতলক্ষ্যা নদী ঘেষে বন্দর ফায়ার ঘাট থেকে ত্রিবেনী ব্রীজ পর্যন্ত খাল খনন করে সুন্দর্য্য বর্ধনের লক্ষ্যে গাইড ওয়াল বেষ্টনী দেয়া হবে। সিটি কর্পোরেশনের উন্নয়ণ কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। 


ওয়ার্ডবাসী সুন্দর নগরী উপহার দিতে আমরা প্রতিশ্রæতিবদ্ধ। এ সময় উপস্থিত ছিলেন ঠিকাদার ইউনুছ আল মামুন,আ’লীগনেতা খোকন মৃধা,হাসিব মৃধা,ইজারাদার আমির হোসেন,ফজলে রাব্বি,আবুল হোসেন,দেলোয়ার হোসেন প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন