Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে চারটি প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ লাখ টাকা

Icon

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০৮:১২ পিএম

রূপগঞ্জে চারটি প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ লাখ টাকা
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় ৩ রেস্টুরেন্টকে মোট ৫ লাখ টাকা ও একটি খাবার দোকান ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বুধবার (২২ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী মমতাজ বেগমের নেতৃত্বে উপজেলার কাঞ্চন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

 

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় নিউ জমজম রেস্টুরেন্টকে ২ লাখ টাকা, বেঙ্গল বে রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, ভোজন বিলাস রেস্তোরাকে ২ লাখ টাকা, সাইফ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস সোনারগাঁ কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নিপেন্দ্রনাথ বিশ্বাস, বরুন রয়, রিফাত আব্দুল্লাহ, সহকারী ব্যবস্থাপক সারোয়ার হোসেন, সাইফুর রহমান, ফাইজুল ইসলাম, প্রদীপ বিশ্বাস প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন