রূপগঞ্জে মোবাইল ফিনান্সিয়াল এজেন্টদের সাথে আলোচনা সভা
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০৮:০০ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে মোবাইল ফিনান্সিয়াল এজেন্টদের সাথে লেনদেনের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ভুলতা ফাঁড়ির আয়োজনে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ভুলতা ঘরোয়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ও আড়াইহাজারেরদায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার -গ’ সার্কেল মো. মাহিন ফরাজী।
মো. মাহিন ফরাজী বলেন, মোবাইল ব্যবসায়ীদের সতর্কতার সাথে লেনদেন করতে হবে। সন্দেহ হলে গ্রাহকের পরিচয়পত্রের কপি, তার ভিজিটিং কার্ড, মোবাইল নম্বর ও ছবি তুলে রাখতে হবে।
এ সময় ভুলতা ফাঁড়ির ইন্সেপেক্টর মো.শহিদুল আলমসহ রূপগঞ্জের মোবাইল ফিনান্সিয়াল এজেন্টদের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


