মন্ত্রী গাজীর রোগমুক্তি কামনায় হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০৪:০১ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা উপলক্ষে মহা প্রভুর মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী গাজীর রোগমুক্তি কামনায় রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা দুর্গা মন্দিরে প্রার্থনা করেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মনোরঞ্জন দাসের সভাপতিত্বে সাওঘাট পূর্বমনিপাড়া দুর্গা মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবা সংঘ পূজা উদযাপন কমিটি, একাদশ যুব সংঘ ও সমাজ কল্যাণ যুব সংঘ। রূপগঞ্জ হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা গিতা পাঠ করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তার ছোট ছেলের রোগমুক্তি কামনায় প্রার্থনা করেন।
এসময় রমাকান্তকে পুনরায় হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও কৃষ্ণ গোপাল শর্মাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় পূর্বমনিপাড়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিন্দন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত থাকেন হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রমাকান্ত সরকার বীর মুক্তিযোদ্ধা ও রূপগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গণেশ চন্দ্র পাল, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা, গোলাকান্দাইল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শংকর ঘোষ, সাধারণ সম্পাদক বাবু নিবাস দাস প্রমুখ।


