Logo
Logo
×

নগরের বাইরে

মেয়র প্রার্থী ফজলে নূর তাপসকে লায়ন বাবুলের ফুলের নৌকার শুভেচ্ছা

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৭:৪০ পিএম

মেয়র প্রার্থী ফজলে নূর তাপসকে লায়ন বাবুলের ফুলের নৌকার শুভেচ্ছা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সাথে প্রচার প্রচারণা ও গণসংযোগ করে নৌকার পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এফবিসিসিআইর সাধারণ সদস্য, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক এবং সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. মাহবুবুর রহমান বাবুল।


মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ইসলামপুর এলাকায় এ গণসংযোগ করেন মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।


পরে তিনি ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইসলামপুর মেইন রোড চত্বরে আয়োজিত বিশাল জনসমাবেশ ও জনসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়ে ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ ব্যারিস্টার ফজলে নূর তাপসকে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম সবজলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলী আকবর ভূঁইয়া, শেখ মো. জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন মতিন, সেলিম আহমেদ মোড়ল, মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক নেছার উদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাজী মো.শামীম হোসাইন, সহ- সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য নিজাম উদ্দিনসহ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন