Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৭:২৯ পিএম

বন্দরে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ভ্রাম্যমমাণ আদালত অভিযান চালিয়ে ৫ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন। 
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এ  অভিযান পরিচালনা করা হয়।  


বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সোনারগাঁও আঞ্চলিক তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপক মো. জাফরুল আলম, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমসহ তিতাস গ্যাস কর্মকর্তারা।

 
শুক্লা সরকার বলেন, ইতিমধ্যেই উপজেলার মদনপুর, কলাগাছিয়া, মুছাপুর ইউনিয়নসহ কয়েকটি এলাকায় প্রায় ২৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তৃতীয় দফায় ধামগড় ইউনিয়ন জাঙ্গাল এলাকা থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  এত হালুয়াপাড়া, দশদোনা, কাজিপাড়া, শ্রীরামপুর, কাইনালিভিটা গ্রামের প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন