Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৭:২১ পিএম

বন্দর প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি কাজিমের মা, সাংগঠনিক সম্পাদক আমিরের শাশুরি ও অর্থ সম্পাদক ইমরান মৃধার বাবার বিদেহী আত্মার শান্তি কামনা ও সড়ক দুর্ঘটনায় আহত নির্বাহী সদস্য নূরজামান মোল্লার সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মাসুদ, শহিদুজ্জামান ফিরোজ, অ্যাড. শাহ আলী খান পিন্টু, আতাউর রহমান, উপদেষ্টা সরদার মোহাম্মদ আলিম, সভাপতি মোবারক হোসেন কমল খান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিক, সহসভাপতি মো. কবির হোসেন, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক নির্বাহী সদস্য জি.এম মজনু, সদস্য জাহিদ, মেহেদী হাসান রিপন ও শাহ জামাল প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন