বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত নারীআসামীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-বন্দর থানার হরিপুর এলাকার মনির হোসেন মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল্লাহ (৩৫) ও বন্দর র্যালী আবাসিক এলাকার নেপাল চন্দ্র বর্মণের স্ত্রী প্রতারণা মামলার পলাতক আসামী কনিকা বর্মণ (৩২)।


