Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৬:৪১ পিএম

বন্দরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর উপজেলায় সাবদী এলাকায় হতদরিদ্র পরিবারের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ইউসুফ মিয়া (৬০) নামে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। 


সোমবার (২০ জানুয়ারি) রাতে ভুক্তভোগী ওই প্রতিবন্ধীর মা বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-(২০) ১-২০২০। এর আগে রোববার  (১৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় এ ঘটনা ঘটে।


অভিযুক্ত ইউসুফ মিয়া ওই এলাকার মৃত শের আলী মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছে।


অভিযোগসূত্রে জানা যায়, রোববার (১৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে সাবদী এলাকার সিএনজি ড্রাইবার রাসেল ও তার স্ত্রী আলো তাদের প্রতিবন্ধী মেয়েকে বাসায় সব সময় রশি দিয়ে বেধে রাখে। কিন্তু ঐ দিন ১২ টার দিকে  মেয়েকে বাসায় একা রেখে ঘর থেকে বাহিরে যায় তার মা। তখন পাশের বাড়ির ইউসুফ মিয়া সুযোগ পেয়ে ঘরে প্রবেশ করে প্রতিবন্ধীকে নির্যাতন করে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবন্ধীর চিৎকারে পাশের বাড়ির একটি মেয়ে এগিয়ে আসলে ইউসুফ পালিয়ে যায়।


মেয়েটির মা সাংবাদিকদের জানান, ঘটনার ওইদিন রাতেই শালিস এর মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্ঠা করে। এবং বিষয়টি নিয়ে যাতে মামলা না করি।


তিনি আরও জানান, আমার প্রতিবন্ধী মেয়েকে রুমের ভিতরে রশি দিয়ে বেধে রাখি। নয়তো ঘরের জিনিসপত্র নষ্ট করে ফেলে। আমি সকালে মেয়েকে বাসায় রেখে একটু বাহিরে গেলে আবার ফিরে আসি। তখন দেখি ইউসুফ আমার প্রতিবন্ধী মেে কে নির্যাতন করে ধর্ষণের চেষ্ঠা করে। আমি এর কঠিন বিচার চাই।


মদনগঞ্জ ফাঁড়ির ইন্সপেক্টর সৈয়দ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “ভিকটিমের পরিবারের সদস্যদের সাথে কথা বলে এবং এলাকার আশে-পাশের লোকদের সাথেও কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে ভিকটিমের পরিবার থানায় মামলা দায়ের করেছে। আমরা আসামিকে ধরার চেষ্টা করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন