Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৬:১৮ পিএম

সোনারগাঁয়ে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ পৌর এলাকার ছাপেরবন্ধ গ্রামে সিরাজ উদ্দিন নামের এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ওই প্রতিবন্ধীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 


এ ঘটনায় মঙ্গলবার (২১ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই প্রতিবন্ধী। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সোনারগাঁ উপজেলানির্বাহী অফিসার মো. রকিবুর রহমান খাঁন।


অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ছাপেরবন্ধ এলাকায় সরকারের কাছ থেকে দীর্ঘ ৪০ বছর ধরে সাড়ে ৩৩ শতাংশ জমি লিজ নিয়ে কৃষি কাজে ব্যবহার করে আসছে। লিজকৃত জমির নিয়মিতভাবে খাজনা পরিশোধ করে আসছেন তারা। একই এলাকার মৃত আলমাছ মিয়ার ছেলে প্রতিপক্ষ নুরুদ্দিন, আবুল হোসেন, শহিদ  ও মতিন জোরপূর্বক ওই জমি দখল করে বালু ভরাট করে শ্রেণি পরিবর্তন করে তাদের দখলে নিয়ে নেয়। এছাড়াওতাদের লাগানো বিভিন্ন ফলদ গাছ কেটে পিকনিক স্পট গড়ে তোলার পায়তারা করছে।


ভুক্তভোগী সিরাজউদ্দিনের বড় ভাই সাহাজউদ্দিন জানান, আমার বাবা জীবত থাকাবন্থায় এ জমি সরকারের কাছে থেকে লিজ নিয়ে দখলসূত্রে ভোগ দখল করে আসছি। এ লিজকৃত জমি একটি ভুয়া দলিল তৈরি করে জমিটি নিজের দাবি করে জোরপূর্বক দখল করে নেয়। এতে বাঁধা দেওয়ায় আমাদের পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলার  হুমকি দেয়। জমি দখলের পর আমাদের যাতায়তের রাস্তা বন্ধ করে দিয়েছে দখলকারীরা।


অভিযুক্ত নুরুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের লিজকৃত জমিতেই আমরা মাটি ভরাট করেছি। তাদের জমি আমরা দখল করিনি।


সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুর রহমান খাঁন বলেন, লিজকৃত জমি নিয়ে বিরোধের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন