Logo
Logo
×

নগরের বাইরে

মন্ত্রী গাজীর রোগ মুক্তি কামনায় রূপগঞ্জে যুবলীগের মিলাদ মাহফিল

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৫:৫২ পিএম

মন্ত্রী গাজীর রোগ মুক্তি কামনায় রূপগঞ্জে যুবলীগের মিলাদ মাহফিল
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং তার পুত্র গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশরিয়া বাপ্পির রোগ মুক্তি কামনা করে রূপগঞ্জে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় তারাবো পৌরসভা যুবলীগের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 


তারাবো পৌরসভা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, তারাবো পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছারোয়ার হোসেন রাছেল প্রমুখ।


এ সময় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং তার পুত্র গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশরিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এছাড়াও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং তার পুত্র গাজী গোলাম আশরিয়া বাপ্পির রোগ মুক্তি কামনা করে মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন