Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় পোষাক শিল্পে পরিবার পরিকল্পার মতবিনিময় ও ন্যাপকিন বিতরণ

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১১:০৮ পিএম

ফতুল্লায় পোষাক শিল্পে পরিবার পরিকল্পার মতবিনিময় ও ন্যাপকিন বিতরণ
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : পোষাক শিল্পে পরিবার পরিকল্পনার স্যাটেলাইট কর্নার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে ফতুল্লার তল্লাস্থ ফকির নীটওয়্যার লিমিটেডের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।


ফকির নীটওয়্যার লিমিটেডের মহা ব্যবস্থাপক এ কে শামসুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর (গ্রেড-১) এর মহা পরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক মো. বসির উদ্দিন।


এ সময় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়, সহকারী কর্মকর্তা সদানন্দ রায় উপস্থিত ছিলেন। পরে পোষাক কারখানায় কর্মরত নারী শ্রমিকদের মাঝে বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।


উল্লেখ্য, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সদর উপজেলার বিভিন্ন পোষাক কারখানায় স্যাটেলাইট কণনারের মাধ্যমে নারী শ্রমিকদের বিনামূল্যে সেবা দিয়ে আসছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন