Logo
Logo
×

নগরের বাইরে

বাদল পুত্র নয়নের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১১:০৫ পিএম

বাদল পুত্র নয়নের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউল্লাহ বাদলের বড় পুত্র মোসাব্বির আলম নয়নের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২০ জানুয়ারি) বাদ মাগরিব ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুল কবির হাবিবের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আফসার উদ্দিন। সভা পরিচালনা করেন ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক।

 

মিলাদ ও দোয়া মাহফিলের আগে মোসাব্বির আলম নয়নের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। পরে নয়নের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ফতুল্লা রেলস্টেশন বাজার মসজিদের ইমাম মুফতি মাহমুদুল হাসান। মোনাজাত শেষে গরীব-দুঃখীদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।


প্রসঙ্গত, রোববার (৫ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোসাব্বির আলম নয়ন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  পরে সোমবার বাদ জোহর কাশীপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কাশিপুর খিলমার্কেটস্থ বড় কবরস্থানে তাকে শায়িত করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন