বন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১১:০২ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ডা: জাহাঙ্গীর আলম বন্দর থানা পরিদর্শন করেছেন। সোমবার (২০ জানুয়ারী) বিকেল ৪টায় তিনি এ থানা পরিদর্শনে আসেন।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ডা: জাহাঙ্গীর আলম বন্দর থানা পরিদর্শনে আসলে ওই সময় বন্দর উপজেলা প্রশাসন ও বন্দর থানা প্রশাসন ফুলেল অভ্যর্থনা জানান। অভ্যর্থনা শেষে সচিব বন্দর থানা কম্পাউন্ডের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এবং বন্দর থানার নির্মানাধীণ নতুন ভবন পরিদর্শণ করে বিভিন্ন বিষয়ে খোজ-খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব স্বরাষ্ট্র মন্ত্রনালয় দেবাশিস কুমার দাশ,উপ-প্রধান স্বরাষ্ট্র মন্ত্রনালয় শেখ শাকিল উদ্দিন, নির্বাহী মেজিষ্ট্রেট নারায়নগঞ্জ মেহেদী হাসান ফারুক,বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার, বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,পুলিশ অপারেশন শওকত হোসেন, পুলিশ পরির্দশক (তদন্ত) আজহারুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, হানিফ মাহমুদ, আব্দুল হামিদ, মোহাম্মদ আলীসহ বন্দর থানার অফিসারবৃন্দ।


