Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মহানগর জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সভা

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১১:০০ পিএম

বন্দরে মহানগর জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সভা
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ মহানগর জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের শাঁসনের বাগস্থ ছাত্র সমাজের  কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি ও না’গঞ্জ জেলা ছাত্র সমাজের আহ্বায়ক শাহাদাৎ হোসেন রুপু।


প্রধান অতিথির বক্তব্যে শাহাদাৎ হোসেন রুপু বলেন,নারায়ণগঞ্জ ২৭টি ওয়ার্ডকে আমরা স্বচ্ছ-ত্যাগী নেতাকর্মী নিয়ে একটি সুন্দর ওয়ার্ড কমিটি উপহার দিতে চাই। প্রতিটি ওয়ার্ডে আমাদের সাংগঠনিক সভা হবে।  ছাত্র সমাজের নেতৃত্বে একটি সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। 


কেন্দ্রীয় ছাত্র সমাজের কার্য্যকরী সদস্য ও জেলা ছাত্র সমাজের সদস্য সচিব রবিউল আউয়াল রবির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক বক্তব্য রাখেন জেলা ছাত্র সমাজের যুগ্ন আহ্বায়ক সোহেল মেহেদী,কেন্দ্রীয় ছাত্র সমাজের কার্য্যকরী সদস্য ও মহানগর ছাত্র সমাজের আহ্বায়ক শাহআলম সবুজ,মহানগর ছাত্র সমাজের সদস্য সচিব ফয়সাল উল্লাহ,বন্দর উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক নয়ন সরদার,যুগ্ন আহ্বায়ক মোঃ জনি,মোঃ জুনায়েদ,লোকমান সরদার টিটু,রুবেল হাসান,সাগর আহমেদ,মেহেদী হাসান তুহিন,আবুল কালাম,অন্তর,সোহেল,নাহিদ,সাকিল,আলম চাঁন ও নোমান প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন