Logo
Logo
×

নগরের বাইরে

কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আলোচনা সভা ও কম্বল বিতরণ

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১০:৫৫ পিএম

কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আলোচনা সভা ও কম্বল বিতরণ
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা করেছে। সোমবার (২০ জানুয়ারী) বিকেল ৩টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ওয়েল ফেয়ার এসোসিয়েশন কার্যালয়ে এ কম্বল  বিতরণ করা হয়। 


কম্বল বিতরণ কালে প্রধান অতিথি বক্তব্যে  বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান বলেন, মানব সেবা পরম ধর্ম। তাই আমাদের সবার উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। বিত্তবানদের একটু সহযোগিতায় অনেক অসহায় মানুষ এই শীত থেকে রেহাই পাবে।


স্থানীয় এলাকার সমাজ সেবক বাছেদ কবির বাচ্চু সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুজ্জামান, সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম, বন্দর থানা আওয়ামীলীগে সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বাবু, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি রুহুল আমিন প্রমুখ। কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক আসিফ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় ও কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাহাদাত হোসেন, ইশতিয়াক আহাম্মেদ জারজিস, কলাগাছিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রহমত উল্ল্যাহ, ও আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন