Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সন্ত্রাসী হামলায় তেল ব্যবসায়ী আহত

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১০:৫৪ পিএম

বন্দরে সন্ত্রাসী হামলায় তেল ব্যবসায়ী আহত
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : জমি বিক্রি টাকা চাওয়ার অপরাধে সন্ত্রাসী হামলায় আবু কালাম (৩৮) নামে এক তেল ব্যবসায়ী রক্তাক্ত জখম হয়েছে। ওই সময় হামলাকারিরা তেল ব্যবসায়ীকে পিটিয়ে তার সাথে থাকা নগদ ১১ হাজার ৭’শ টাকা ছিনিয়ে নেয়।

 

সোমবার (২০ জানুয়ারী) বিকেল ৩টায় বন্দর সুরুজ্জামাল টাওয়ার এলাকায় এ ঘটনাটি ঘটে। পথচারিরা আহতকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহত পাওনাদার আবু কালাম সদর মডেল থানার নিতাইগঞ্জস্থ কাচারিগল্লী এলাকার মৃত হাবিবুর রহমান মিয়ার ছেলে। 


এ ঘটনায় আহত তেল ব্যবসায়ী প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিন সন্ধ্যায় বন্দর জামাইপাড়া এলাকার মৃত সালাম মুন্সির সন্ত্রাসী ছেলে শফিকুলসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন