Logo
Logo
×

নগরের বাইরে

নয়নের আত্মার মাগফিরাত কামনায় কাশিপুর ক্লাবের উদ্দেগে মিলাদ ও দোয়া

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০৯:৩৮ পিএম

নয়নের আত্মার মাগফিরাত কামনায় কাশিপুর ক্লাবের উদ্দেগে মিলাদ ও দোয়া
Swapno

স্টাফ রিপোটার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের বড় ছেলে মোসাব্বির আলম নয়নের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার (২০ জানুয়ারী) বাদ এশার কাশিপুর ক্লাবের উদ্দেগে ক্লাবের মিলনায়তনে নয়নের আত্মার মাহফিরাত কামনায় মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা আজহার উদ্দিন। 

 

এদিকে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন এবং নয়ন একজন সহজ সরল মানুষ ছিলো। সে সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলতেন। নয়ন কারো মনে আঘাত দিয়ে কখনো কথা বলেনি। আর কোন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার বাবা এম সাইফউল্লাহ বাদলের কাছে আসতো তাকেই বুকে জড়িয়ে ধরতো।

 

আওয়ামীলীগের নেতাকর্মীদের মনে করতো তার বাবার কাছের মানুষ। নয়ন যতটুকু তার বাবাকে ভাল বাসতো ততটুকু আওয়ামীলীগের নেতাকমর্মীদের ভাল বাসতো। 

 

মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে কাশিপুর ক্লাবের সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক রিসাদ আহম্মেদ তুরাজের সঞ্চানলায়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এম এ সাত্তার, কাশিপুর ক্লাবের উপদেষ্টা জসিম উদ্দিন রবি, সারোয়ান জাহান সোহাগ শিকদার, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাববক সদস্য সরদার সালাউদ্দিন, স্থানীয় সমাজ সেবক মোহাম্মদ হোসেন, খোকন সরদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন বেপারী, আতাউর রহমান আতা, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ, আওয়ামীলীগ নেতা বদু, কাশিপুর ক্লাবের সহসভাপতি সাইদুর রহমান, ক্রীড়া সস্পাদক শাওন শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, ক্লাবের সদস্য সেলিম শিকদার, হাবু শিকদার, আরিফুল ইসলাম, মিজানুর রহমান, আল মামুন শিপলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন