Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে দেশিয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০৮:১১ পিএম

সিদ্ধিরগঞ্জে দেশিয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের  ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের প্রত্যেকের বয়স ১১ হতে ১৬ বছরের মদ্যে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১টি দেশিয় তৈরি ধারালো চাপাতি ও ২টি গিয়ার সুইজযুক্ত ধারালো চাকু উদ্ধার করা হয়। 

 

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চেধুরী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। তারা দীর্ঘদিন ধরে রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খল বা অরাজক পরিস্থিতির সৃষ্টি করে আসছে।

 

এছাড়াও ওই এলাকায় কোন অপরিচিত লোক আসলে তারা অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নিত। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। 

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন