রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে বাস চাপায় মফিজুল নামে এক রিক্সা চালক নিহত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার শিবগঞ্জ কালারচর এলাকার রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী বাস ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত একটি রিক্সাকেধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিক্সা চালক মফিজুল মারা যায়। পরে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।


