Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জ থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০৫:৪৯ পিএম

রূপগঞ্জ থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রূপগঞ্জে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে রূপগঞ্জ থানা চত্বরে এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। 

 

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ও ভারপ্রাপ্ত ওসি জসিমউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবব্দুল্লাহ্ আল মামুন। এসময় আরও বক্তব্য রাখেন, গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী ও ইন্সপেক্টর অপারেশন রফিকুল হক। 

 

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করতে চায়। 


তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোন অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 

 

এসময় পুলিশ কর্মকর্তাবৃন্দ সাধারণ জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন