আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে তালেব আলী নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়ার বিবিরকান্দী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তালেব আলী ওই এলাকার মুরতব আলীর ছেলে।ঢাকার গুলশান থানায় করা একটি মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে দুই বছরের দন্ড প্রদান করে রায় দেওয়া হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৫ সালের একটি মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে আদালত দুই বছরের দান্ডাদেশ প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার তালেব আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


