Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ভাইয়ের সাথে খেলতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০৫:০৪ পিএম

সোনারগাঁয়ে ভাইয়ের সাথে খেলতে গিয়ে ধর্ষণের শিকার শিশু
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : সোনারগাঁয়  ১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে সিয়াম নামে এক রুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।

 

মামলার এজহার সূত্রে জানা যায়, ৯ বছর বয়সী এক দিন মজুরের মেয়ে তার আড়াই বছর বয়সী ভাইয়ের সাথে পাশের বাসায় খেলতে গিয়েছিলেন।এসময় মেয়েটির নানা বাদশা মিয়ার বাড়ির ভাড়াটিয়া সিয়াম ১০ টাকার লোভ দেখিয়ে পাশের কড়ই গাছের নিচে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটিকে ভয় দেখিয়ে কাউকে বলতে নিষেধ করে।

 

মেয়েটি বাড়িতে এসে তার মাকে বলে দিলে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরবর্তীতে স্থানীয়ভাবে ধর্ষনের বিষয়টি মীমাংসা করার জন্য চাপ প্রয়োগ করা হয়।

 

এ ব্যাপারে সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, ৯ বছর বয়সী শিশু ধর্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন